নাটোর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী।

কর্মশালায় টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আরইউপিডিপি’র প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মো. আব্দুর রকিব খান।

কর্মশালায় জানানো হয়, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউপিডিপি) আওতায় নাটোর পৌরসভার অবকাঠামো উন্নয়নে দেড়শ’ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে। বাস্তবায়নাধীন এসব প্রকল্প  সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহন নিশ্চিত করে পরিচালিত হবে। নাটোর পৌরসভা ছাড়াও দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ছয়টি সিটি কর্পোরেশনে একই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য।

কর্মশালায় অংশগ্রহনকারী পৌর কর্ম সহায়ক কমিটির সদস্য এবং টিএলসিসি কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে উন্নয়ন পরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করেন।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews