১০. বাজার আরও উন্মুক্ত করতে ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি (বিটিএ) নিয়ে আলোচনা চালিয়ে যাবে। এই আলোচনার ধারাবাহিকতায় ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও কমানোর অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
দুই দেশের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, পণ্যের নিরাপত্তা ও লাইসেন্সিংয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ করবে ভারত। সে লক্ষ্যে ছয় মাসের মধ্যে আলোচনা শেষ করে চুক্তি করা হবে।
অন্যদিকে, ভারত যে তাদের পণ্যে শুল্ক আরও কমানোর দাবি করেছে, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে পরবর্তী আলোচনায় সেই দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সংবেদনশীল প্রযুক্তির রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করতে এবং ‘তৃতীয় পক্ষের অ-বাজারভিত্তিক নীতি’ মোকাবিলায় দুই দেশ সহযোগিতায় একমত হয়েছে। বলা বাহুল্য, এই তৃতীয় পক্ষটি হলো চীন।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি ঝুলে ছিল। মূলত কৃষি, ডিজিটাল বাণিজ্য, চিকিৎসা সরঞ্জাম ও বাজারের প্রবেশাধিকার নিয়ে বিরোধের কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়। উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের সঙ্গে প্রতিযোগিতা, সরবরাহ ব্যবস্থা বৈচিত্র্যকরণ ও জ্বালানি নিরাপত্তার মতো কৌশলগত উদ্বেগের কারণে সম্প্রতি আলোচনায় নতুন গতি এসেছে।