ঢাকার ধামরাইয়ে ৫৪ বোতল ফেনসিডিল ও নয় বোতল উইনসিরেক্সসহ মো: হারুন (৫০) নামের এক চিহ্নিত মাদককারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (২৯ মে) ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হারুন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুমড়াইল এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, স্থানীয় জনতা হারুন নামের এক মাদককারবারিকে মাদকসহ আটক করে পুলিশে ফোন দেয়। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র ও এসআই পরিমল কান্দিকুল এলাকা থেকে হারুনকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোট ৬৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews