বছরের পর বছর ফেডারেশনগুলোতে পাওনা বকেয়া থাকা যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তবে এবার সেই হতাশাজনক চিত্র বদলাতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। রেফারিদের সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধীনে এনে সরকারি সুযোগ-সুবিধা ও সম্মানি নিশ্চিত করার পরিকল্পনা করা হচ্ছে। সোমবার রাজধানীর জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রেফারিদের জীবনমান উন্নয়ন ও কাঠামোগত ভিত্তি মজবুত করার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রেই রেফারি অপরিহার্য।