এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক মেয়ে শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার ভোলা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের প্রধান দরজার সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে ব্যাগের ভেতর থেকে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনে তারা এগিয়ে যান। এসময় দেখা যায়, সদ্য জন্ম নেয়া একটি মেয়ে শিশুকে পলিথিনে মুড়িয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখা হয়েছে। শিশুটির নাড়িও তখনো কাঁচা অবস্থায় ছিল।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালটিতে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এস এ ফারুক বলেন, ‘স্থানীয়রা শিশুটিকে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এখন আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছে।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews