নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে ২৩ জুন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সহ সভাপতি ডা. আউয়াল।

রোববার রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

'স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে  একাকার', 'নিষিদ্ধ লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান'- স্লোগানে মুখরিত হয় শাহবাগ এলাকা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, জামায়াত-শিবির গিরগিটির ন্যায় রং বদলায়। তাদের দ্বারাই নিষিদ্ধ লীগ পুনর্বাসিত হচ্ছে। বাংলাদেশের সাম্যাবস্থা তাদের সহ্য হয় না।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জামাই আদরে রাখা হয়। বাংলাদেশ তাদের জন্য স্বর্গরাজ্য। যারা মিথ্যা অভিযোগ করছে, তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল, আশরাফুল-সহ নেতৃবৃন্দ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews