বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা পৃথক দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন)।

মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় আপিল বিভাগ ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখেন। একই সঙ্গে সংশ্লিষ্ট রুলটি দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন আইনজীবী এম লিটন আহমেদ।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। 

তবে হবিগঞ্জের এই দুটি মামলায় তার নতুন জামিন আবেদনের ওপর উচ্চ আদালত কী সিদ্ধান্ত দেন, এখন সেদিকেই নজর সবার।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews