ফরিদপুরের সালথায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জনতার হাতে আটক হয়েছেন মো. আজাদ শেখ (৩৫) নামে এক যুবক। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আজাদ শেখের সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে এলাকায় প্রচলিত রয়েছে। মঙ্গলবার গভীর রাতে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলে। পরে তল্লাশির সময় ঘরের একটি আলমারির ভেতর থেকে তাকে আটক করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আটকের পর পুলিশে না দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল অর্থের বিনিময়ে আজাদকে ছেড়ে দেয়। তবে সংশ্লিষ্ট ইউপি সদস্য এ অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ দাবি করেছেন।

এ বিষয়ে বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা খান লিমা জানান, ঘটনার পর আজাদের পরিবার থেকে ছুটির আবেদন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তামেম উদ্দিন জানান, রোববার অফিসে ফিরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত দপ্তরির বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews