মুন্সীগঞ্জের শ্রীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর দায়েরকৃত পর্নোগ্রাফি মামলায় ভাসুর ও জাকে (ভাসুরের স্ত্রী) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামের ইউনুছ শেখের ছেলে মো. হাশেম শেখ (৪৭) ও তার স্ত্রী শিরিনা বেগম (৩৫)।

আসামি হাশেম শেখ ও তার স্ত্রী শিরিনাকে গ্রেফতার করে। 

মামলা সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী ছোট ভাই আব্দুল শেখের স্ত্রীর ধারণকৃত আপত্তিকর নগ্ন ভিডিও ও ছবি সরবরাহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ভাসুর হাশেম শেখ অর্থ দাবি করে আসছিলেন। এর আগে মামলার বাদীর স্বামী সিঙ্গাপুর প্রবাসী নিজের মান সম্মানের ভয়ে দাবিকৃত ১০ লাখ টাকা প্রদান করেন। অথচ ১৭ এপ্রিল বাদীর স্বামী সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসলে ২০ এপ্রিল সকালে তাদের বসত ঘরে গিয়ে পুনরায় ২০ লাখ টাকা দাবি করেন ভাসুর হাশেম শেখ ও শিরিনা বেগম। টাকা দিতে অস্বীকার করলে নগ্ন ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

পরে গত ১ মে সন্ধ্যায় সিঙ্গাপুর প্রবাসী বাড়িতে না থাকায় তার স্ত্রীকে ঘরে একা পেয়ে ভাসুর হাশেম শেখ কুপ্রস্তাব দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ৪ মে মুন্সীগঞ্জ আদালতে ভাসুর ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৬ মে শ্রীনগর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews