মেজর লিগ সকারে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামি এবং বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের ফিলাডেলফিয়া ইউনিয়ন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ৪ গোল এবং দুই লাল কার্ডের দেখা মিলেছে ম্যাচে। ২-২ গোলের ড্রয়ে দুর্দান্ত এক গোল করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুলিভান।

বৃহস্পতিবার সকালে ফিলাডেলফিয়ার মাঠে স্বাগতিকদের হয়ে গোল করেন ইন্ডিয়ানা ভ্যাসিলিভ এবং নিল পিয়ের, লাল কার্ড দেখেন কাভান সুলিভান। ইন্টার মিয়ামির হয়ে ড্যানিয়েল পিন্টার এবং মেসি গোল করেন, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইয়ানিক ব্রাইট।

ম্যাচের ১১ মিনিটে ভ্যাসিলিভের গোলে এগিয়ে যান সুলিভানরা। ২১ মিনিটে পিন্টারের গোলে সমতায় ফেরে ফ্লোরিডার ক্লাব মিয়ামি। ম্যাচের ২৬তম মিনিট ডি বক্সের ভেতর পাঁচ জনের মাঝ দিয়ে কোনাকুনি এক শটে মিয়ামিকে লিড এনে দেন মেসি।

৫৮ মিনিটে পিয়েরের গোলে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। ৯০ মিনিট শেষে যোগ করা নবম মিনিটে ডি বক্সে হাতাহাতি হয় দুদলের খেলোয়াড়দের মধ্যে, সেসময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুলিভান এবং ব্রাইট।

ইস্টার্ন কনফারেন্সে ২০ ম্যাচে ১১ জয় ৬ ড্র এবং ৩ হারে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে মিয়ামি। সমান ম্যাচ খেলে ১৪ জয় ৪ ড্র এবং ২ হারে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। এ জোনে ১৫ দলের মধ্যে ১৩তম অবস্থানে ফিলাডেলফিয়া, ২০ ম্যাচে ৫ জয় ৫ ড্র এবং ১০ হারে কেবল ২০ পয়েন্ট তাদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews