আগামীকাল ১৫ মে মুক্তি পাবে 'আখরি সওয়াল'। এই ছবির প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তী, মিঠুনপুত্র অভিনেতা নমোশি চক্রবর্তী সহ অনেকে৷ 
প্রচারপর্বে নিজের অভিনীত ছবি নিয়ে কথা বলেন নমোশি।  

ছবির প্রসঙ্গে নমোশি বলেন, "একজন অভিনেতা হিসাবে ভাল কোনও চরিত্র পেলে উত্তেজিত হয়ে যাই৷ এই ছবি কাউকে ভেদাভেদ করেনি৷ এটাই এই ছবির সব থেকে বড় অস্ত্র৷ কোনও ধর্ম সম্প্রদায় কাউকে আঘাত করা হয়নি৷ কেবল সত্যিটা বলা হয়েছে৷ খুব ভাল স্ক্রিপ্ট এবং পরিচালক অত্যন্ত ভাল৷"

 নমোশি চিত্রনাট্যকার এবং পরিচালকের প্রশংসা করে বলেন, "এমন অনেক মুহূর্ত আছে ছবিতে যেখানে গায়ে কাঁটা দেবে৷" 

বাবা মিঠুন চক্রবর্তীর মতোই নমোশি বলেন, 'আখরি সওয়াল' ছবি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ "এই ছবি বলে প্রশ্ন করার অধিকার সকলের আছে৷ তেমনই শোনার এবং  উত্তরও দেওয়ার অধিকার সকলের আছে৷ আমার অভিনীত চরিত্রটিও প্রশ্ন করে। ভারতীয় হিসাবে এই ছবি দেখতে দেখতে গর্ববোধ করবেন।" 

সেইসঙ্গে নমোশি বলেন, "সত্য সবসময় মেনে নেওয়া যায় না সহজে। এই ছবিতেও তেমন হয়েছে৷" 

ছবিমুক্তির আগেই বাবার প্রশংসা পেলেন নমোশি৷ 
নমশীকে নিয়ে গর্ব করে মিঠুন চক্রবর্তী বলেন, –“ও খুব ভাল অভিনেতা। আর এই ছবির বিষয়ও যথেষ্ট সাহসী। দেখবেন আপনারা।” আরও জানালেন, রাজ্যে বিজেপির জয় এবং রাজনৈতিক পালাবদল এই সন্ধিক্ষণে ছেলের ছবির মুক্তি তাঁর আনন্দ দ্বিগুণ করে দিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews