হঠাৎ যেন ঝড়ের হাওয়া লাগল বিনোদন জগতে। এক সময়ের স্বপ্নের কর্মস্থল এখন উদ্বেগে ভরা। চাকরি থাকবে তো?—এই প্রশ্নে দুশ্চিন্তায় অনেক কর্মী।

বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ডিজনি আগামী কয়েক মাসে প্রায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ ডি’আমারো দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম বড় পদক্ষেপ। তিনি আগের সিইও বব আইগার-এর জায়গা নিয়েছেন।

জানা গেছে, সবচেয়ে বেশি চাকরি কমানো হবে মার্কেটিং বিভাগে। এই বিভাগটি সম্প্রতি একত্র করা হয়েছে। জানুয়ারিতে এখানে প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদ আইয়াজ।

বর্তমানে ডিজনিতে প্রায় ২ লাখ ৩০ হাজার কর্মী কাজ করেন। এর মধ্যে অনেকেই থিম পার্কে খণ্ডকালীন কর্মী। প্রায় ৭৬ শতাংশ কর্মী পূর্ণকালীন। যুক্তরাষ্ট্রেই প্রায় ১ লাখ ৭২ হাজার কর্মী আছেন।

এই ছাঁটাইয়ের পেছনে বড় কারণ হলো অর্থনৈতিক অনিশ্চয়তা। ইরান যুদ্ধ, তেলের দাম বাড়া—এসব কারণে বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে। শুধু ডিজনি নয়, সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট-ও শত শত কর্মী কমানোর পরিকল্পনা করেছে।

এর আগে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ডিজনি প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এতে তারা প্রায় ৭.৫ বিলিয়ন ডলার সাশ্রয় করে।

নতুন সিইও জশ ডি’আমারো বলেছেন, বিশ্ব দ্রুত বদলাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কোম্পানিকে নতুনভাবে এগোতে হবে। তিনি প্রযুক্তি ও সৃজনশীলতার ওপর জোর দিয়ে ভবিষ্যৎ গড়ার কথা বলেছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews