২০২৭ সালে ফিফা সভাপতি পদের নির্বাচন। ইতিমধ্য বেশ আলোচনায়, বিভিন্ন বিতর্কিতের কারণে পদ হারাতে পারেন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেকেই দেখছিলেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফারিনকে। তবে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান জানালেন তিনি লড়বেন না এ পদের জন্য।

উয়েফা সভাপতি সেফারিন নিজেকে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বীর হওয়ার দৌড় থেকে সরিয়ে নিয়েছেন। তবে তিনি মনে করেন, মার্চ মাসে ফিফা সভাপতির নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে একজন প্রার্থী আসবেন। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার প্রতিযোগিতাগুলোর অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা বাতিল করার পরও ইনফান্তিনোকে পদত্যাগের চাপের মুখে পড়তে হয়েছিল।

এই পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে উয়েফা। এটি বাতিল না করা হলে এর সদস্য দেশগুলো বিশ্বকাপ বর্জনের করার পরিকল্পনাও করেছিল। অন্যদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে যে, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে। ৫৭ বর্ষী সেফেরিনকে ইনফান্তিনোর একজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যাপকভাবে দেখা হয়েছিল। তবে তিনি জানান, ফিফা কংগ্রেসে এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তার নেই।

এক পডকাস্টে সেফেরিন বলেছেন, ‘দুটি কারণে আমি আগ্রহী নই। একটি কারণ হলো, আমি উয়েফাকে ভালোবাসি এবং এখানে কাজ করতেও ভালোবাসি। আর আমার মনে হয় একটা পর্যায়ে এসে জীবনটাকেও একটু উপভোগ করার সময় হয়ে যায়।’

‘দ্বিতীয় বিষয়টি হলো, আমি যদি পদটিতে আগ্রহী না হই, তাহলে আমার বিশ্বাসযোগ্যতা অনেক, অনেক বেশি বেড়ে যায়।’

সেফেরিন আশা করছেন, সমর্থনের অভাবে ইনফান্তিনো হয় পদত্যাগ করবেন, অথবা অন্য কোন প্রার্থী তার পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন।

ইনফান্তিনোর বাতিল হওয়া প্রস্তাবটি ছিল ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন কোম্পানি তৈরি করা। ফিফার সমস্ত প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনা করবে এবং এর ২১ শতাংশ একটি বেসরকারি বিনিয়োগ কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হবে।

উয়েফা, কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের একটি খোলা চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। বেশ কয়েকটি ফুটবল সংস্থা তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

সবগুলো মহাদেশের ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিলেও, সাউথ আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং আফ্রিকার নিয়ন্ত্রক সংস্থা ক্যাফের সমর্থন ছিল ইনফান্তিনোর উপরে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews