হলিউডের জনপ্রিয় ‘স্পাইডার-ম্যান’ জুটি জেন্ডায়া ও টম হল্যান্ড কি চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের মধ্যেই তাদের ঘনিষ্ঠ তারকা স্টাইলিস্ট ল রচের এক মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে।গত রোববার ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ল রচ। এ সময় অ্যাক্সেস হলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জেন্ডায়া ও টমের বিয়ে ইতোমধ্যেই হয়ে গেছে।

সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করতে চাইলে রহস্যময় হাসি দিয়ে তিনি বলেন, “এটি একদম সত্যি! আপনারা কিছুই জানতেন না।” তার এই সংক্ষিপ্ত মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।তবে এ বিষয়ে এখনো পর্যন্ত জেন্ডায়া বা টম হল্যান্ড কেউই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। তাদের প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে নীরব রয়েছেন।এই তারকা জুটি বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। কয়েক বছর ধরে সম্পর্কের মধ্যে থাকলেও প্রকাশ্যে নিজেদের প্রেম নিয়ে খুব বেশি আলোচনা করেননি তারা।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে তাদের বাগদানের খবর সামনে আসে। টম হল্যান্ডের বাবা ডমিনিক হল্যান্ড এক অনলাইন পোস্টে জানান, টম একটি আংটি কিনে জেন্ডায়ার বাবার অনুমতি নিয়ে গোপনে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এরপর ২০২৫ সালের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে জেন্ডায়ার হাতে ৫ ক্যারেটের হীরার আংটি দেখা গেলে বাগদানের বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে ধরে নেন ভক্তরা।

পর্দায় প্রথম ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় জেন্ডায়া ও টমের রসায়ন দর্শকদের নজর কাড়ে। পরে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এও একসঙ্গে অভিনয় করেন তারা। এবার বাস্তব জীবনেও কি সেই সম্পর্ক পেল নতুন রূপ—সেটিই এখন জানার অপেক্ষা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews