ঢাকা, ২৪ আগস্ট – মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে কোনো অগ্রগতি আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এই চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে।

তিনি উল্লেখ করেন যে বিশ্বদরবারে বাংলাদেশ এখন একটি স্বীকৃত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের প্রধান দেশগুলোর কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বেড়েছে। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অংশ নেওয়ার আমন্ত্রণ বাড়ছে।

মক্কা শহরটি বাংলাদেশের মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। যদি মুসলিম দেশগুলোর মধ্যে এ ধরণের কোনো নিরাপত্তা চুক্তি হয় তবে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু নয়। বিষয়টিকে সরকার অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।

উল্লেখ্য যে মক্কা প্রতিরক্ষা চুক্তি মূলত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা সমঝোতা। গত ৭ আগস্ট মক্কায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর আদলে তৈরি এই চুক্তির প্রধান শর্ত হলো তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

এস এম/ ২৪ আগস্ট ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews