ফলো করুন

আবারও বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস। তবে এবার আর ফুটবলার হিসেবে নয়, বার্সেলোনার রিজার্ভ দল বার্সা অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। 

৩৮ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা মিডফিল্ডার প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির কোচিং স্টাফের অংশ হিসেবে যোগ দিয়েছেন। 

বর্তমানে বুসকেটস তার কোচিং কোর্সের ব্যাজ সম্পন্ন করছেন। কোর্সের অংশ হিসেবে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কৌশল শেখাবেন তিনি।

২০২৩ সালে বার্সেলোনা ছাড়ার পর বুসকেটস দেড় মৌসুমের জন্য যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলেছিলেন। 

আরও পড়ুন

আরও পড়ুন

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ

গত বছরের ডিসেম্বর মাসে অবসর গ্রহণের পর থেকেই তার বার্সেলোনায় ফেরার কানাঘুষা চলছিল। শেষ পর্যন্ত অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে ঘরের ট্র্যাকে ফিরে এলেন এই স্প্যানিশ তারকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews