দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি, দৈনিক যুগান্তরের মো. হাসান শরীফের সভাপতিত্বে এ ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাগরিক প্রতিদিনের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ২৪ ডটকমের কে এম জিয়াউল হক ও আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ; সাধারণ সম্পাদক কালবেলার মিজানুর রহমান সোহেল; যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল ও আগামীর সময়ের আনিসুর রহমান বুলবুল; সাংগঠনিক সম্পাদক এশিয়া পোস্টের পলাশ মাহমুদ; সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব; অর্থ সম্পাদক স্টার নিউজের মঈন বকুল এবং অফিস সম্পাদক দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন প্রধান এবং বার্তা২৪ ডটকমের মানসুরা চামেলী।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিশেষ দিকনির্দেশনা দেন সভাপতি হাসান শরীফ।
অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলানিউজের যাকারিয়া ইবনে ইউসুফ ও মৌসুমী সুলতানা, দৈনিক যুগান্তরের মোহাম্মদ আতাউর রহমান, একুশে টিভির মো. রিয়াজ উদ্দিন, চ্যানেল২৪-এর মাজহার খন্দকার, এখন টেলিভিশনের আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের হাসনাত কাদীর ইসলাম, দেশ টেলিভিশনের মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের এস এম আমানূর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, চ্যানেল আইয়ের মীর আত্তাকী মাসরুরুজ্জামান, সময় টিভির সায়েদুল মাহমুদ, বৈশাখী টিভির এইচ এম নাহিয়ান, জিটিভির সোহেল মাহমুদ, ডেইলি সানের মওদুদ সুজন, যুগান্তরের অমিত হাসান রবিন, এনপিবির আকরাম হোসেন, গ্লোবাল টিভির ইমরান হক, মানবকণ্ঠের ফরহাদ হোসেন, নয়াদিগন্তের মুস্তাফিজুর রহমান, আরটিভির আবু আজাদ, দেশ টিভির মনিরুজ্জামান মনি, মানবকণ্ঠের তানভীর হাসান, ইত্তেফাকের রিজুয়ানা রিন্তি এবং ডেইলি স্টারের আজাদ বেগ প্রমুখ।
এমআর//