বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খিলগাঁও এলাকা থেকে কৃষক লীগ নেতা নূরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিবি সূত্র জানায়, নূরে আলম সিদ্দিকী হক কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এর আগে গত বছরের এপ্রিলেও জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল ডিবি। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

জামিনে মুক্তির পর তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews