বেশ চাপে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিকে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক ভালো নেই, অন্যদিকে উঠেছে গত বিসিবি নির্বাচনে অনিয়ম ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ। এমন চাপে ভেঙে পড়তে শুরু করেছে বিসিবি।

পরিচালনা পর্ষদ ছাড়তে শুরু করেছেন একের পর এক পরিচালক। এখন পর্যন্ত পদত্যাগ করেছেন মোট সাত পরিচালক।

পরিচালকদের এমন পদত্যাগের মাঝেও মাথা উঁচু রাখছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সবাই চলে গেলেও তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থেকে পরিস্থিতি সামলাতে চান।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘আমি আমার চেয়ারে বসে থাকব, আর কী করতে পারি? আমি সবার শেষে যাব। আমাদের দলে খুব ভালো, নিবেদিতপ্রাণ ও সৎ মানুষ রয়েছে। আমি এই দল নিয়েই বাংলাদেশ ক্রিকেটকে সেবা করতে চাই।’

তিনি আরো বলেন, ‘কেউই অপরিহার্য নয়। আমি একমাত্র বাংলাদেশী হিসেবে আইসিসিতে কাজ করেছি। আমি বলছি না আমি খুব বড় কিছু, কিন্তু আমার অভিজ্ঞতার কারণেই এখানে আছি। আমি সবকিছু ছেড়ে দেশের জন্য কাজ করতে এসেছি। যদি এটা আর আমার না থাকে, তাহলে অন্য পথ দেখব। কিন্তু আমি দেশকে সহায়তা করতে চাই।’

একইসাথে তার অভিযোগ, প্রায় ছয় মাস ধরে বোর্ডকে শান্তিতে কাজ করতে দেয়া হচ্ছে না। বাইরের একটি ‘এক্সটার্নাল ফোর্স’ সব সময় তাদের কাজে বিঘ্ন ঘটিয়ে আসছে।

বুলবুল বলেন, ‘আমরা ছয় মাসের মতো বোর্ড চালাচ্ছি। একটা দিনের জন্যও কিন্তু শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সব সময় ডিস্টার্ব করছে ও করে চলেছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews