মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হলেই হরমুজ প্রণালী ‘অবিলম্বে’ খুলে দেয়া হবে।

তিনি সাংবাদিকদের বলেন, তিনি এই কৌশলগত পানিপথটি পুনরায় খোলার প্রচেষ্টাকে লেবাননে চলমান সংঘাত থেকে আলাদা রাখতে চান।

হরমুজ প্রণালী সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটি দ্রুত খুলে দেয়া হবে।’

এদিকে, দক্ষিণ লেবানন জুড়ে ইসরাইলি বাহিনী ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে, সেখানে সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ীই চলবে।

সূত্র: মিডল ইস্ট আই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews