আরও একটি রেকর্ড গড়লেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে দারুণ পারফর্ম করেছেন।

পিএসএলের এবারের আসরে দুই সেঞ্চুরিতে ৫৮৮ রান করেছেন বাবর। যা পিএসএলের এক আসরে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড। 

অথচ পিএসএলের আগে অফ ফর্মের কারণে কম কথা শুনতে হয়নি পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে। টি-টোয়েন্টিতে বাবরকে নিয়ে বিতর্কের কেন্দ্রে সব সময়ই ছিল তার স্ট্রাইক রেট। এ মৌসুমে তার স্ট্রাইক রেট ক্যারিয়ার সেরা ১৪৬.৩। তবে ২০২৩ ও ২০২৪ সালেও তিনি ১৪৫ ও ১৪২ স্ট্রাইক রেটে ৫০০ রানের বেশি করেছিলেন। 

আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান টেস্ট দল, যেখানে স্কোয়াডে রয়েছেন বাবরও। তাই এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটেও তিনি ফর্মে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বাবরকে নিয়ে পাকিস্তানের নতুন কোচ সরফরাজ আহমেদ বলেন, তিনি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং তার ব্যাটিং টেকনিক আগের চেয়ে আরও শক্তিশালী দেখাচ্ছে। এখন তিনি নিয়মিত রান পাচ্ছেন এবং অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে। সে টি-টোয়েন্টিতে ভালো করলেও টেস্ট দলে যোগ দেওয়ার পর তার ভূমিকা নিয়ে নতুন পরিকল্পনা করা হবে।

পাকিস্তান দল ১ মে পর্যন্ত ক্যাম্প করবে এবং ২ মে বাংলাদেশে আসবে। ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে বছরের শেষ দিকে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews