রাশিয়ার ওমস্ক অঞ্চলে একটি বাড়িতে আগুন লেগে চার শিশু ও নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রুশ সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটির আঞ্চলিক বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলের ইউরিয়েভকা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে চার শিশু ও দু’জন নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ করছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews