জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) বাংলাদেশে ‘ক্রয় ব্যবস্থাপনা সহকারী’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা অফিসের শিক্ষা ইউনিটে এ নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি নন-স্টাফ (Non Staff) এবং এর গ্রেড SC4। নির্বাচিত প্রার্থী ইউনেসকো ঢাকা অফিসে পূর্ণকালীন ভিত্তিতে কাজ করবেন।

চাকরির বিবরণ—

পদের নাম: ক্রয় ব্যবস্থাপনা সহকারী (শিক্ষা)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

আবেদনকারীর ব্যবসায় প্রশাসন, ফাইন্যান্স, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রকিউরমেন্ট, চুক্তি ব্যবস্থাপনা, লজিস্টিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন।

জাতিসংঘ সংস্থা বা দাতা-অর্থায়িত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা থাকতে হবে।

দায়িত্ব ও কাজ

প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্টকে প্রকল্প বাস্তবায়নের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রয় পরিকল্পনা প্রণয়ন ও হালনাগাদে কাজ করতে হবে। এ ছাড়া দরপত্র আহ্বান, বিড মূল্যায়ন, চুক্তি প্রস্তুত, সরবরাহকারী ব্যবস্থাপনা, ক্রয় নথি সংরক্ষণ এবং অডিট–সংক্রান্ত সহায়তামূলক কাজ করতে হবে।

নিয়োগের ধরণ

চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে ১২ মাস, যা কর্মদক্ষতা ও তহবিলের প্রাপ্যতার ভিত্তিতে বাড়ানো হতে পারে।

বেতন–ভাতা

SC4 গ্রেড অনুযায়ী। সাধারণত ৮৫ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হয়ে থাকে।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩১ জুলাই ২০২৬

*চাকরির আবেদনের বিস্তারিত দেখুন এই ঠিকানায়



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews