পীরগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোফাচ্ছিরুল ইসলাম বলেন, ‘আজ সকালে আমাদের সহযোদ্ধা মোনারুলের লাশ নিয়ে তাঁর পরিবার আসেন। আমরা চাই তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, কারা জড়িত, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে বিচার করা হোক। প্রকৃত অপরাধী যেন ছাড় না পায়, আবার সাধারণ মানুষও যেন হয়রানির শিকার না হয়।’

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তাঁরা লাশ নিয়ে থানায় এসেছিল, কিছু কথা জিজ্ঞেস করার জন্য আসছিল। আমাদের থানা–পুলিশ কী কারণে সাভারে গেছি? কীভাবে গেছি? কী তথ্য–উপাত্ত? কারা কারা ছিল? এগুলোর বিষয়ে তাঁদের কিছু জিজ্ঞাসা ছিল। পরে লাশ নিয়ে আবার চলে গেছে।’

মোনারুলের স্বজনদের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। তাঁদের দাবি, নিখোঁজ কিশোরীর সঙ্গে মোনারুলের এক ভাগনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা স্বেচ্ছায় বিয়ে করে সাভারে অবস্থান করছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews