আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্যের বার্কিং এবং ডেগেনহাম কাউন্সিল নির্বাচনে ইতিহাস গড়তে চান দুই বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী। গ্রীন পার্টি থেকে মনোনয়ন পেয়ে তারা এখন ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন। 

“চেঞ্জ ফর দ্য বেটার, গ্রীনার সেইফার, ক্লিনার অ্যান্ড ফেয়ারার ফর এভরিওয়ান” স্লোগান সামনে রেখে তারা বাসিন্দাদের নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্ন কাউন্সিল গড়া ও বাসযোগ্য আবাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন।

প্রার্থীদের একজন বিলেতে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সাইফুল ইসলাম। তিনি পার্সলোস ওয়ার্ড থেকে নির্বাচন করছেন। সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে স্থানীয় মসজিদে প্রতি শুক্রবার নামাজের সময় কমপক্ষে দুই ঘণ্টা ফ্রি পার্কিং সুবিধা বৃদ্ধিসহ নাগরিকদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করবেন। এছাড়া আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে প্রাধান্য পাচ্ছে তার প্রচারণা।

বাংলাদেশি কমিউনিটির পরিচিত অপর মুখ মার্জিয়া খাতুন। তিনিও প্রচার প্রচারণায় যথেষ্ট সময় পার করছেন। তিনি জানিয়েছেন, রাস্তাঘাট অপরিচ্ছন্নতাসহ আমাদের বাঙালি কমিউনিটি বিভিন্ন সমস্যায় ভুগছেন। আমরা নাগরিকদের পরামর্শ গ্রহণ করে সে অনুপাতে কাজ করবো। এজন্য তিনি ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

এরই মধ্যে এই দুই প্রার্থীর প্রচারণায় মাঠে নেমেছেন গ্রীন পার্টির নেতা ও সাবেক মেয়র মঈন কাদেরিসহ স্থানীয় কমিউনিটির পরিচিতজনরা। এই দুই প্রার্থীর সক্রিয় অংশগ্রহণ ব্রিটেনের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব আরও জোরদার হবে বলে মনে করেন স্থানীয়রা।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews