অফিস থেকে ফিরেই ক্লান্ত লাগছে? শরীর চাঙ্গা রাখতে কী করবেন

সারাদিন অফিসে কাজ করার সময় আমাদের শরীর চাঙ্গা থাকলেও বাড়িতে ফেরার সাথে সাথে অবসাদ ঘিরে ধরে। মনে হয়, সারাদিনের ক্লান্তি যেন একসঙ্গে ভর করেছে শরীরে। অথচ দিনভর কাজের সময় তা বোঝা যায়নি। কেন এমন হয়?

এর কারণ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, কাজের সময় আমাদের শরীর ও মস্তিষ্ক ‘স্ট্রেস মোডে’ থাকে। অ্যাড্রেনালিন ও কর্টিসল–এর মতো হরমোন আমাদের সতর্ক, সক্রিয় ও মনোযোগী রাখে এই সময়ে। এর ফলে আসল ক্লান্তি অনেক সময় টের পাওয়া যায় না। বাড়ি ফেরার পর যখনই চাপ কমে যায় তখন শরীর বুঝতে পারে এখন বিশ্রামের সময়। সেই মুহূর্তে দিনের জমে থাকা ক্লান্তি, মানসিক চাপ ও অবসাদ একসঙ্গে অনুভূত হয়। এ কারণে অনেকেরই বাড়ি ফেরার সাথে সাথে ঘুম পায়, প্রচণ্ড ক্লান্ত লাগে।

প্রতিদিন এ অবস্থা হলে তা থেকে মুক্তি পেতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-

১. বাড়ি ফিরে নিজের জন্য ১০–১৫ মিনিট সময় রাখুন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন।
২. গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। ২–৫ মিনিট ধীরে ধীরে শ্বাস নিলে শরীর ‘রিল্যাক্স মোডে’যেতে সাহায্য পায়।
৩. হালকা হাঁটা, গান শোনা বা চা খাওয়ার মতো ছোট ছোট রুটিন মানসিকভাবে প্রশান্তি দেবে।

৪. বাড়ি ফেরার পর কিছুক্ষণ নিজেকে মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে রাখুন।
৫. প্রতিদিন ২০–৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়ামের অভ্যাস করুন। এতে কর্মশক্তি ও মানসিক স্থিতি বাড়ে।
৬. শরীর চাঙ্গা রাখতে প্রতিদিন ৭–৯ ঘণ্টা ভালো ঘুম খুবই জরুরি।

যদি এসব করার পরও ক্লান্তি কাটতে না চায়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিন। 

পূর্বকোণ /নুসরাত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews