রসাল প্যাটি, গলে যাওয়া চিজ, টাটকা লেটুস, টমেটো আর পছন্দের সস—একটি ভালো বার্গারের কথা ভাবলেই জিবে পানি চলে আসে। কিন্তু প্রথম কামড় দেওয়ার পরই যদি চিজ একদিকে, টমেটো আরেকদিকে, আর সস হাত বেয়ে নিচে পড়তে শুরু করে, তাহলে পুরো আনন্দটাই মাটি হয়ে যায়। মজার ব্যাপার হলো, বার্গারপ্রেমীদের মতে, বার্গার খাওয়ার একটি সহজ কৌশল আছে, যা অনেকেই জানেন না।