সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশ কেনো খেলতে যেতে পারলো না–এর কারণ খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরে একটি অনুষ্ঠানে সাইকেল বিতরণের পর গণমাধ্যমকে এ কথা জানান তিনি। 

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কেনো বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক কি ব্যর্থতা ছিল তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তোলে। এবিষয়ে আইসিসিকে চিঠি দিলেও সে দাবি ভোটাভুটির মাধ্যমে প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে বাংলাদেশ ভারতে যেতে রাজি না হওয়ায় তাদের সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হয়। এদিকে, নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃঢ়তা যেমন প্রশংসিত হয়েছে, তেমনি এ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও উঠেছে।

এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews