আইসিসির শাস্তি পেলেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ১৪তম ওভারের সময় এ ঘটনা ঘটে।

লুঙ্গি এনগিডির রিস্ট ব্যান্ড নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি। আইসিসির আচরণবিধির ২.৪ ধারা অনুযায়ী ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত’ অমান্য করায় শাস্তি পেয়েছেন নবী।

এমন অপরাধের জন্য সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও ১ থেকে ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া যায়। তবে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের আনা অভিযোগ নবী মেনে নেওয়ায় আর এ নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচ ফি জরিমানার সঙ্গে নবীকে ১টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। গত ২৪ মাসে তার আর কোনো ডিমেরিট পয়েন্ট নেই। এই সময়ের মধ্যে কোনো খেলোয়াড় চার বা এর চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে ‘সাসপেনশন পয়েন্ট’ যোগ হয়।

দুটি ‘সাসপেনশন পয়েন্ট’ পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে অথবা দুটি টি-টুয়েন্টির জন্য নিষিদ্ধ হন খেলোয়াড়েরা।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews