রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে ইউক্রেনের হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। অন্যদিকে, রাশিয়ার হামলায় হামলায় ইউক্রেনে চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের সীমান্ত থেকে ২৯০ কিলোমিটার ভেতরে ডোরোগোবুজ শহরের একটি সার কারখানায় ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন।

রাশিয়ার কর্মকর্তাদের দাবি,  অন্তত ৩০টি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। গত চার বছরের যুদ্ধে রাশিয়ার কোনো শিল্প প্রতিষ্ঠানে অন্যতম প্রাণঘাতী আক্রমণ। হামলার পর কারখানাটিতে আগুন লেগে যায়। এই হামলায় কয়েকজন হতাহত হন।

একইদিন রাশিয়ার বেলগোরোদ ও ব্রায়ানস্ক অঞ্চলেও হামলা চালায় ইউক্রেন। এতে হতাহতের খবর পাওয়া গেছে।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রভস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনে রুশ গোলাবর্ষণ ও ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাতভর শতাধিক ড্রোন ও ব্যালেস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালায় পুতিনের সেনারা।

রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনায় অগ্রগতির আশার কথা শুনিয়েছেন। জেনেভায় গত ১৭ ফেব্রুয়ারির ত্রিপক্ষীয় বৈঠকের পর থেকে ইউক্রেন-রাশিয়া আলোচনায় গত চার বছরের তুলনায় গত আট সপ্তাহে বেশি উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। এরই ধারাবাহিকতায় জেনেভায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মার্কিন প্রতিনিধিরা।

এদিকে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, শান্তি চুক্তির পথে প্রধান বাধা হলো রাশিয়ার রাজনৈতিক সদিচ্ছা এবং ভূখণ্ড ইস্যু। তিনি স্পষ্ট জানান, ইউক্রেনে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং রাশিয়ার এমন দাবি ভিত্তিহীন।

একইসঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেন, ইউক্রেনে তৈরি ১৪০০ কিলোমিটার পাল্লার নতুন ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এটিকে নিজেদের সামরিক সক্ষমতার বড় সাফল্য বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews