ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মো: ইমান উল্লাহ ওরফে মাস্তানের (৫০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তানভীর আহমেদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (৫ এপ্রিল) তাকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। একই দিন তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: রফিকুল ইসলাম। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে রিমান্ড শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেন।

গত ৪ এপ্রিল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কদমতলী এলাকায় আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ছয়জনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: জুয়েল রানা, ইমান উল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন কারখানাটির মালিক মো: আকরাম উল্লাহ আকরাম ও তার ছেলে আহনাফ আকিফ আকরাম।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews