নাটোরের সিংড়ায় বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম ওরফে ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) রাত ১০টার দিকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহেদুল ইসলাম ভোলা উপজেলার কান্তনগর গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জাহেদুল ইসলাম ভোলা ওয়ারেন্টভুক্ত আসামি। বিজ্ঞ আদালতের আদেশে তাকে গ্রেফতার করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews