চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই আলোচনায় রয়েছেন তানজিয়া জামান মিথিলা। শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে ইতোমধ্যেই দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন এই নতুন মুখ। আর এবার তার প্রশংসায় মুখর হয়েছেন ঘনিষ্ঠ বন্ধু, অভিনেত্রী সামিরা খান মাহি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্থিরচিত্র শেয়ার করে মাহি মিথিলাকে নিয়ে আবেগঘন একটি বার্তা দেন। সেখানে তিনি লিখেছেন, এই মুহূর্তটি তার জন্য বিশেষ, কারণ তিনি কাছ থেকে মিথিলার পরিশ্রম, ত্যাগ, নির্ঘুম রাত আর অদম্য ইচ্ছাশক্তির গল্প দেখেছেন।

মাহি আরও জানান, মিথিলার এই সাফল্য কেবল একটি অর্জন নয়, বরং তার ব্যক্তিত্বই তাকে আলাদা করে তোলে। তিনি বন্ধুকে সবসময় বিনয়ী থাকার পরামর্শ দেন এবং বলেন, এত কম সময়েই মিথিলা অনেক মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন।

তিনি বিশ্বাস করেন, এটি মিথিলার পথচলার শুরু মাত্র। সামনে আরও বড় স্বপ্ন ও অর্জন অপেক্ষা করছে তার জন্য।

বন্ধুত্বের প্রসঙ্গ টেনে মাহি জানান, সবসময় পাশে থাকার জন্য তিনি মিথিলার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে বড় পর্দায় আরও উজ্জ্বল হয়ে ওঠার জন্য শুভকামনাও জানান এই অভিনেত্রী।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews