হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাট ও ডেটার নিরাপত্তা আরও জোরদার করতে বড় পরিবর্তনের পথে হাঁটছে অ্যাপটি। দীর্ঘ পাসওয়ার্ডের ঝামেলা কমাতে প্ল্যাটফর্মটি আনতে যাচ্ছে পাসকি-ভিত্তিক এনক্রিপশন এবং নিজস্ব ক্লাউড ব্যাকআপ ব্যবস্থা।

পাসকি এনক্রিপশন কী

নতুন সুবিধা চালু হলে ব্যবহারকারীদের আর জটিল পাসওয়ার্ড মনে রাখতে হবে না। এর পরিবর্তে স্মার্টফোনের ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লকের মাধ্যমেই চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট ও আনলক করা যাবে। এতে নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি ব্যবহারও হবে সহজ।

নিজস্ব ক্লাউড ব্যাকআপ

বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং আইফোন ব্যবহারকারীরা আই ক্লাউডের ওপর নির্ভর করেন। তবে স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যাওয়ার সমস্যা থাকায় নিজস্ব ক্লাউড আনার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ।

প্রাথমিকভাবে প্রায় ২ জিবি ফ্রি স্টোরেজ দেওয়া হতে পারে। ভবিষ্যতে স্বল্পমূল্যের পেইড প্ল্যানে প্রায় ৫০ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাড়ছে নিরাপত্তা স্তর

নতুন আপডেটে পাসকির পাশাপাশি পাসওয়ার্ড বা ৬৪-ডিজিটের এনক্রিপশন কী ব্যবহারের সুযোগও থাকতে পারে। ফলে ব্যবহারকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী নিরাপত্তা পদ্ধতি বেছে নিতে পারবেন।

বর্তমানে ফিচারগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ হোয়াটসঅ্যাপের নিরাপত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews