চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান নামের এক বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত হয়েছেন। 

রোববার দিবাগত রাত আটটার পর নিজ বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা এ হামলা চালায়। 

আহত ওসমানের বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ওসমান হাত ও পেটে গুরুতর গুলিবিদ্ধ হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমও দুই পায়ে গুলিবিদ্ধ হন। হামলার সময় রশিদ আহমদ নিজেও দুর্বৃত্তদের মারধরের শিকার হন বলে জানান তিনি। 

গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয়ভাবে তিনি ইউনিয়ন বিএনপির সম্পাদক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বাবা মা চিকিৎসা নিয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সত্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের পৃথক দলও সেখানে পরিদর্শন করেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। 

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews