মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রামের সাহেব পাড়ায় জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির বসতবাড়ির দরজার সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ।

জাহিদুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাহাদীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বর্তমানে গাংনীর চরগোয়ালগ্রাম সাহেব পাড়ায় নানা ভাদু মন্ডলের বাড়িতে বসবাস করছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত মধ্য রাতে বস্তুটি উদ্ধার করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টা থেকে ১২টার মধ্যবর্তী কোন এক সময়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা উপজেলার চরগোয়ালগ্রামে জাহিদুল ইসলামের টিনের বাড়ির দরজার সামনে কে বা কারা এই বোমা সদৃশ বস্তুটি রেখে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন বস্তুটি দেখতে পেয়ে সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন তারা।

​সংবাদ পেয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেন। তিনি জানান কে বা কাহারা, কী উদ্দেশ্যে এই বোমা সদৃশ বস্তুটি রেখে গেছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews