বেইজিং, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে সরাসরি ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বহু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে চীনের সরকার দুই লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার ১৩ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে যা মূলত নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর একটি প্রতীকী উদ্যোগ।

গুয়ো জিয়াকুন তার বক্তব্যে উল্লেখ করেন স্কুলে হামলা চালিয়ে নিরপরাধ শিশুদের হত্যা করা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন চীন সর্বদা মানবিক মূল্যবোধে বিশ্বাস করে এবং এই কঠিন পরিস্থিতিতে ইরানের জনগণের পাশে থেকে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি সতর্ক করে বলেন মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয় বরং সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্যই একটি বড় হুমকি।

আন্তর্জাতিক সম্প্রদায়কে সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি সংঘাত এড়াতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার ওপর জোর দেন। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১৬৫ জন শিক্ষার্থী প্রাণ হারায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এক হাজার তিনশোর বেশি মানুষ নিহত এবং দশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews