ম্যাকাইয়ে বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ার ব্যাটিংও তেমন ভালো হয়নি। একমাত্র ইনিংসে ২১০ রানে অলআউট হয়েছে তারা। তাদের এমন ব্যাটিংয়ের পর অনেকেই উইকেটের দায় দেখছেন, বোলাররা বাড়তি সুবিধা পেয়েছেন বলে ধারণা তাদের। তবে এমন বক্তব্যের সঙ্গে একমত নন কামিন্স। দুই দিনে টেস্ট শেষ হয়ে যাবে এমন কিছুও নাকি ভাবনায় ছিল না তাঁর, ‘সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। পিচ বেশ ভালোই ছিল। দেখে মনে হয়নি যে এটা পাঁচ সেশনের মধ্যে ৩০ উইকেট পড়ে যাওয়ার মতো।’