একঘেয়েমির কারণে অনেকে শরীরচর্চা ছেড়ে দেন। এ ক্ষেত্রে আনন্দদায়ক বিকল্প হতে পারে নাচ। বিবিসি লন্ডনের জ্যেষ্ঠ স্বাস্থ্য প্রতিবেদক মেলিসা হোজেনবুম বলেন, নিয়মিত সুফল পেতে ঘণ্টার পর ঘণ্টা ধরে নাচার প্রয়োজন নেই। পরীক্ষামূলকভাবে তিনি এক সপ্তাহে প্রতিদিন কাজের মাঝে পাঁচ মিনিট ড্যান্স ব্রেক নেন।
প্রথম দিন একা একা নাচতে কিছুটা অদ্ভুতই লাগছিল। তবে নাচ শেষে মেলিসা আবার যখন কাজে বসেন, তখন নিজেকে তাঁর বেশ প্রাণবন্ত ও চনমনে লাগছিল। অফিসে দুপুরে লাঞ্চের পর অনেকের মধ্যেই কিছুটা ঝিমুনি বা আলস্য ভর করে। নাচ আলস্য কাটিয়ে কাজের স্পৃহা ধরে রাখে।
নিজের অভিজ্ঞতা থেকে মেলিসা জানান, নাচ শারীরিক, মানসিক ও সামাজিক—এই তিন ধরনের সুফলের এক অনন্য সমন্বয়। নাচের সুফলগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো: