আজ গীতিকার, উদ্যোক্তা ও প্রযোজক এনামুল কবির সুজনের জন্মদিন। তার প্রযোজিত অনেক নাটক জনপ্রিয় হয়েছে। সম্প্রতি এনামুল কবির সুজনের প্রযোজিত ‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রটি দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। এই সফলতার ধারাবাহিকতায় তিনি কাজ শুরু করেছেন নতুন সিনেমার।

সিনেমা, নাটক প্রযোজনার পাশাপাশি গান লিখে প্রশংসা কুড়িয়েছেন সুজন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতিমান অনেক শিল্পী। এই তালিকায় আছেন বাংলাদেশের রথীন্দ্রনাথ রায়, সাবিনা ইয়াসমীন, আসিফ আকবর, পার্থ বড়ুয়া, পান্থ কানাই, অনিমেশ রায়, কৃষ্ণকলি, কিশোর দাশ,মাহাদি,রাজিব,রেহান রসুল,আখি আলমগীর, কোনাল, সালমা সহ অনেকে,পশ্চমবঙ্গের কবীর সুমন, নচিকেতা,ইমন চক্রবর্তী প্রমুখ।

‘দোতারা’ নামের অনলাইন মিউজিক্যাল প্লাটফর্মের কর্ণধার সুজন বর্তমানে গীতিকবি সংঘ বাংলাদেশের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্য এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক নানা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews