ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও তেহরান দেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরে সম্মত হয়নি এবং এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়ার কথা অস্বীকার করেছেন তিনি।

রেজাই বলেছেন যে, সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার সাথে সম্পর্কিত যেকোনো কিছুকে তেহরান ‘সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করে, কারণ তারা এটিকে একটি কৌশলগত রেড লাইন বা সীমারেখা হিসেবে বিবেচনা করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করবে এবং শুক্রবার একটি পোস্টে লিখেছেন যে, ‘যুক্তরাষ্ট্র সব পারমাণবিক ‘ধুলো’ পাবে’।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও ট্রাম্পের এই দাবিগুলো নাকচ করে দিয়েছেন।

বাঘাই সংবাদ সংস্থা তাসনিমকে বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র এবং কোনো অবস্থাতেই তা কোথাও হস্তান্তর করা হবে না।’

সূত্র: আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews