ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে আটকে একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। তার নাম রাকেশ রঞ্জন সিং।

জানা গেছে, ভারতের রাঁচির বাসিন্দা ৪৩ বছর বয়সী রাকেশ রঞ্জন সিং একটি তেল ট্যাংকারের ক্যাপ্টেন ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরু করলে ওই দিনই হরমুজ প্রণালী থেকে ১৪ নটিক্যাল মাইল দূরে পারস্য উপসাগরে আটকে পড়ে তার ট্যাংকারটি। টানা ২০ দিন আটকে থাকার পর গত ১৮ ফেব্রুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমানে তার লাশ দুবাইয়ের শেখ রশিদ হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়েছে পরিবার।

রাকেশের বড় ভাই উমেশ জানিয়েছেন, জাহাজ কোম্পানির পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে যে, রাকেশ জাহাজে তার চেয়ার থেকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ক্যাপ্টেন রাকেশ রঞ্জন গত ২ ফেব্রুয়ারি এএসপি আভানা (আরপিএসএল-এমইউএম-১৭২) জাহাজে যোগদান করেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোাস্ট, মেরিন ইনসাইট

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews