কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর নাতি রাউল গিলারমো রদ্রিগেজ কাস্ত্রোকে এই প্রথম দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেলের সঙ্গে দুটি কর্মসূচিতে দেখা গেল। বিশ্লেষকেরা বলছেন, দ্বীপদেশটি যখন যুক্তরাষ্ট্রের দিক থেকে সরকার পরিবর্তনের হুমকির মুখে, তখন কিউবার নেতৃত্বে তাঁর ভূমিকা নিয়ে কৌতূহল তৈরি করেছে।

গত শুক্রবার কমিউনিস্ট পার্টি ও মন্ত্রিপরিষদের নেতাদের সঙ্গে দিয়াজ ক্যানেলের বৈঠকে উপস্থিত ছিলেন রদ্রিগেজ কাস্ত্রো। পরে তিনি এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে কিউবার চলমান সামাজিক ও অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট। তিনি জানান, কয়েক দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের চাপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হয়েছে।

এর আগে খবর প্রকাশিত হয়, কিউবার ভবিষ্যৎ নিয়ে রদ্রিগেজ কাস্ত্রো গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে, এমন খবর দেয় মার্কিন নিউজ পোর্টাল এক্সিওস। তবে সিএনএন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বা কিউবা সরকারের কাছে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

বিশ্লেষকদের ধারণা, রদ্রিগেজ কাস্ত্রো ধীরে ধীরে জনসমক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। সরকার পরিবর্তন হলে তিনি নেতৃত্বের ভূমিকাও নিতে পারেন, কারণ, কিউবা এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে আছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews