ম্যানচেস্টার ইউনাইটেডে (ম্যানইউ) ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেই বিশ্বসেরা তারকা হয়ে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর রিয়াল মাদ্রিদে খেলেছেন দীর্ঘ ৯ বছর। নিজের নামের পাশে যোগ করেছেন কত শত বিশেষণ। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েও জয় করেছেন নানান ট্রফি। এর পর কিছু দিনের জন্য ফিরেছিলেন আবার ম্যানইউতে (২০২১ থেকে ২০২২)। সবশেষ ইউরোপ ছেড়ে পাড়ি জমান সৌদি আরবে। ২০০ মিলিয়ন ইউরো প্রতি বছর! বিশাল অঙ্কের অর্থে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন ২০২৩ সালে। তবে রোনালদোকে দলে নিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি আল নাসর। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ জয় করে। এ টুর্নামেন্টটা অনিয়মিত। সৌদি প্রো লিগ জয়ের আকাক্সক্ষা গত তিন বছরেও পূরণ হয়নি ক্লাবটির। অবশেষে গেরটা খুলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমে দুর্দান্ত খেলেছেন তিনি। লিগে ২৯ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন। মঙ্গলবার গভীর রাতে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। এ ড্রয়ে ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর। ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আল হিলাল। লিগে নাটকীয়তা অবশ্য এখনো বাকি। আল নাসর পরের ম্যাচে আল দামাককে হারালেই চ্যাম্পিয়ন হবে। তবে এ ম্যাচে পয়েন্ট হারালেই বিপদ। সে ক্ষেত্রে আল হিলাল সামনের দুই ম্যাচ জিতলে এবারও শিরোপা হারাবে আল নাসর। কারণ হেড-টু-হেড পয়েন্টে আল হিলাল এগিয়ে আছে। দ্বিতীয় লেগে ১-১ ড্র করেও প্রথম লেগে আল হিলাল ৩-১ গোলে হারিয়েছিল আল নাসরকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews