আবারও বড়পর্দায় ঝড় তুলতে আসছেন বলিউড কিং শাহরুখ খান। আসন্ন বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট ইতোমধ্যেই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছে, পাশাপাশি প্রকাশ পেয়েছে নতুন একটি টিজারও। প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের এই মেগা প্রজেক্ট ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। জানা গেছে, ভারতে প্রায় ১০ হাজারের বেশি স্ক্রিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। যা একে বছরের অন্যতম বড় রিলিজে পরিণত করতে পারে।

ছবিটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন শাহরুখের মেয়ে সুহানা খান। যিনি এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন। অ্যাকশন দৃশ্যের জন্য তাঁকে নিজে হাতে প্রশিক্ষণ দিয়েছেন শাহরুখ এমন তথ্যও শোনা যাচ্ছে।‘কিং’ সিনেমায় একেবারে ভিন্ন রূপে দেখা যাবে শাহরুখকে। তিনি এখানে অভিনয় করছেন এক জটিল, অন্ধকারাচ্ছন্ন এবং নিষ্ঠুর চরিত্রে। এই নতুন চরিত্র দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি।

ছবিতে শাহরুখকে দুই ভিন্ন সময় দেখা যাবে। তাঁর বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল। বাণিজ্যিকভাবেও ছবিটি ইতোমধ্যেই আলোচনায়। জানা গেছে, শাহরুখের ঘনিষ্ঠ একটি ডিস্ট্রিবিউশন সংস্থা প্রায় ২৫০ কোটি টাকায় ছবিটির থিয়েট্রিক্যাল স্বত্ব কিনে নিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews