ব্যাটিং সহায়ক উইকেটেও যথারীতি ভয়ঙ্কর বোলিং করলেন জাসপ্রিত বুমরাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে চ্যাম্পিয়ন করানোর পথে গড়লেন বিশ্বকাপে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড।

আহমেদাবাদে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে ২৫৫ রানের বিশাল পুঁজি গড়ে নিউজিল্যান্ডকে ৯৬ হারিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় ভারত। রানবন্যার ম্যাচে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দা ফাইনাল বুমরাহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৬ ম্যাচে ৩২ বছর বয়সী ডানহাতি পেসারের উইকেট হলো ৪০টি। এই তালিকায় যৌথভাবে দুই নম্বরে নেমে গেলেন শ্রীলঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা ও দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ৩৮ উইকেট নেন মালিঙ্গা। নরকিয়ার ৩৮ উইকেট ২১ ম্যাচ খেলেই।

তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় প্রথম চারজনই স্পিনার।

২৭ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে তিনে রাশিদ খান। সমান ৪৪ উইকেট নিয়ে যৌথভাবে দুই নম্বরে অ্যাডাম জ্যাম্পা ও আদিল রাশিদ। জ্যাম্পার ৪৪ উইকেট এসেছে ২৫ ম্যাচে, ৩৮ ম্যাচ লেগেছে আদিল রাশিদের।

৪৩ ম্যাচে ৫০ উইকেট নিয়ে চূড়ায় বাংলাদেশের সাকিব আল হাসান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews