মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় করা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় তিনি সৌদি আরব ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলাদাভাবে টেলিফোনালাপ করেছেন। আলাপে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

বার্তায় বলা হয়, আরাগচি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থায়িত্ব আনার জন্য যৌথ কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর জোর দিয়েছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথে এই ফোনালাপটি এমন এক সময়ে হলো, যখন সৌদি আরব ইরাকভিত্তিক ইরান-ঘনিষ্ঠ জোটের নিক্ষিপ্ত একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে।

অন্যদিকে, ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরেও তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। মঙ্গলবার ইয়েমেনের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী আফরা আল-জৌবা সাংবাদিকদের জানান, হাউসিরা সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।

জৌবা ক্ষোভ প্রকাশ করে বলেন, হরমুজ প্রণালীতে ইরান যেভাবে প্রভাব বজায় রাখে, লোহিত সাগরে হাউসিরাও একই পথ অনুসরণ করার চেষ্টা করছে। আঞ্চলিক সহিংসতা বাড়াতে হাউসিরা মূলত ইরানের সুনির্দিষ্ট পরিকল্পনার সাথেই কাজ করছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews