সকালের রোদ তখনো পুরোপুরি তেজি হয়ে ওঠেনি। সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে ছড়িয়ে ছিল কিশোরী শিক্ষার্থীদের কোলাহল, শিক্ষকদের স্নেহমাখা নির্দেশনা আর হাতে হাতে নতুন জীবনের প্রতীক—গাছের চারা। মাটির বুক চিরে যখন একে একে বসানো হচ্ছিল ছোট্ট চারাগুলো, তখন যেন বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে লেখা হচ্ছিল আগামী দিনের সবুজ এক কবিতা।
বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার(২৫ জুন) সকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতেই এ আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির চারা। শুধু একটি গাছ হাতে পাওয়ার আনন্দ নয়, সেই গাছকে বড় করে তোলার অঙ্গীকারও ছিল তাদের চোখেমুখে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মো. তৌহিদুল ইসলাম, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা আক্তার, সহশিক্ষক খালেদ মজুমদার ও আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. উজ্জ্বল হাসান, আব্দুল মোতালেব, মো. সেলিম হোসেন, মো. বাহাদুর মিয়া, মো. মুকুল মোল্লা, বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার উপদেষ্টা অমর চাঁদ মন্ডল, সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ সভাপতি মো. ফয়সাল আহমেদ স্বাধীন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. জিয়া ,সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক ফারজানা মিতু, দপ্তর বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হায়দার আলী রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী সরকার, ইভেন্ট বিষয়ক সম্পাদক শাকিরুন নেহা মীম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তারিন আক্তার, সদস্য ফারহানা আহমেদ ফিজা, সেলিম খান, মো. ইউসুফ হোসেন, মো. শেখ জুলহাস।
আয়োজকরা জানান, গাছ লাগানো কেবল একটি দিনের কর্মসূচি নয়; এটি ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা। একটি গাছ বড় হলে সেখানে পাখি বাসা বাঁধে, শিশু ছায়া পায়, বাতাস স্বস্তি পায় এবং প্রকৃতি ফিরে পায় তার হারানো রঙ’।
অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান মানুষকে শিক্ষিত করে, আর গাছের প্রতি মমতা মানুষকে মানবিক করে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীরা চারাগুলোর পরিচর্যার প্রতিশ্রুতি দেয়।
বিডি প্রতিদিন/আরকে