আকিজ–এর অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পেপার মিলস লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং (কার্টন অ্যান্ড পেপার) বিভাগে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আজ বুধবার (১১ মার্চ) থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২২ মার্চ ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং (কার্টন অ্যান্ড পেপার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: ন্যূনতম ২৬ বছর
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: বিক্রয় কার্যক্রম ও কর্মক্ষমতা পর্যবেক্ষণে দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।
বেতন ও সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা: টি/এ, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুইটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ২২ মার্চ ২০২৬।