‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে বিশেষ অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। নতুন এই অফারের আওতায় নিয়মিত ১৫০ টাকা মূল্যের ‘জেন-জেড’ সিম মাত্র ৩৬ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি টেলিটকের সব গ্রাহকের জন্য ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম ও ৩ দশমিক ৬ গিগাবাইট ডাটা (মেয়াদ ৭ দিন) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিটক এই বিশেষ অফার চালুর কথা জানায়।

এতে জানানো হয়- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় ‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে এই বিশেষ অফার চালু করা হয়েছে।

টেলিটক বিজ্ঞপ্তিতে জানায়, অফারটি চালুর পর থেকেই দেশের বিভিন্ন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে অফারটি ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা (ইউএসএসডি) কোড ডায়াল করে অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহকেরা সহজেই টেলিটকের নতুন অফারটি গ্রহণ করতে পারবেন। অফারের বিস্তারিত তথ্য, শর্তাবলী ও সংশ্লিষ্ট ইউএসএসডি কোড জানতে গ্রাহকদের টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যতেও দেশের তরুণ প্রজন্মসহ সব গ্রাহকের জন্য সময়োপযোগী, সাশ্রয়ী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ সেবা দেওয়া হবে বলে উল্লেখ করেছে টেলিটক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews